• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেটিকুলাস ডিজাইনে বিপন্ন মেঘনা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত উখিয়ায় রাজাপালং ইউনিয়ন ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কোন্দলে জর্জরিত নোবিপ্রবি ছাত্রদল, এবার বহিষ্কার দুই নেতা পাঁচবিবিতে মেয়র প্রার্থী জাহিদুর রহমান অশ্রুর গণসংযোগ বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জন গ্রেপ্তার মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব উখিয়ায় অভিভাবক ও সুধী সমাবেশে এমপি শাহজাহান চৌধুরী যশোরের চৌগাছায় ৭ বছরের মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

ঈদে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত

নিজস্ব সংবাদ দাতা / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, দিলারা আক্তার লুনা :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

ঈদের সময় যাতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় সে বিষয়ে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রয়েছে। এমন তথ্য জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৯ আগস্ট) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় যাতে পরিস্থিতি জটিল না হয়, নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং মানুষের আতঙ্ক দূর করা যায় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছি।

তিনি বলেন, আমরা সর্বাত্মকভাবে, আমাদের সব ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সবাই কিন্তু প্রস্তুত। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এই প্রস্তুতিমূলক কর্মতৎপরতা আরো জোরদার হয়েছে। আরো জোরদার হবে যাতে করে মানুষকে স্বস্তি দেয়া যায়। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আমরা আমাদের সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এর মধ্যে ওষুধ এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজটা শুরু হচ্ছে। আমাদের গাজীপুর সিটি করপোরেশন অনেক পৌরসভাকে তা সরবরাহ করছে বিনা পয়সায়।

তিনি বলেন, আমি মনে করি, সচেতনতা সাবধানতা এবং সঙ্গে সঙ্গে যে কার্যকর ওষুধ আমরা প্রয়োগ করবো এবং তাতে করে ডেঙ্গু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। এটা এখনো নিয়ন্ত্রণে এসেছে এই কথা আমি দাবি করতে পারবো না।

ঈদ যাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়া সারা রাস্তা খারাপের বিষয় কোথাও নেই। সারাদেশের আমি খবর রাখছি এবং খবর নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন