ঢাকা   ০৫:৩৫:২৫ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সংঘর্ষে পুলিশ সহ আহত ৫০

Reporter Name
  • Update Time : Saturday, August 17, 2019,
  • 207 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,( ব্রাহ্মণবাড়ি):জেলার নাসিরনগরে শিশুদের পানি ছিটানোকে কেন্দ্র করে
দুথদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে নারী শিশু ও পুলিশ সহ ৫০ জন আহত হয়েছে। আহতদের মাঝে আশংকাজনক অবস্থায় দুজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ আগষ্ট ২০১৯ রোজ মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বড়হাটি ও সারেং বাড়ীর লোকজনের মাঝে শিশুর গায়ে পানি ছিটানোর ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ বঁাধে। সংঘর্ষ থামাতে গিয়ে সালাহউদ্দিন (৫৫) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। আহতদের মাঝে মোরছালিন ও আয়েশা বেগমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া আলমগীর (৩০),স্বপন মিয়া (৬), মির্জালী (৪০), সিরাজ মিয়া (৬৫), রজব আলী (৪০), সাদিয়া (১৭), শাহিন (৩০) কে স্থানীয় হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার মুকুল বলেন পুকুরে গোসল করতে গিয়ে বাচ্চাদের পানি ছিটানোকে কেন্দ্র করে দুগোষ্ঠীর মাঝে এ সংঘর্ষ ঘটে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ। তবে এ পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি