• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

মেঘনার অভ্যন্তরীণ রাস্তার বেহালদশা।

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

১৭ আগস্ট ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লা মেঘনা উপজেলার অভ্যন্তরীণ কাচা – পাকা রাস্তা গুলোর বেহাল দশায় চলাচল অনুপযোগী হয়ে উঠেছে। চন্দনপুর থেকে মুক্তি নগর পর্যন্ত ৪. ৫০ কি মি রাস্তা খনাখন্দের কারনে চলাচলের অযোগ্য হয়ে যায় ও প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। মুক্তিনগর থেকে ছিনাই মোড় পর্যন্ত রাস্তার রাধানগর ব্রিজের পরে খানাখন্দভরা ফলে ব্যস্ততম রাস্তার উপর দিয়ে সিওএন জি প্রাইভেটকার সহ ভারী যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। তুলাতুলি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের রাস্তাটিও বেহাল দশা, অদৃশ্য কারণে এর কাজ করা হচ্ছেনা ফলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে জনগণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ভাটের চর থেকে প্রেসক্লাব মোড় রাস্তার লুটের চর ও নয়া মোহাম্মদ পুর নদীর ঘাট পর্যন্ত সড়কের চিত্র খুবই ভয়াবহ, এ দিকে হিজল তলী থেকে করিমাবাদ রাস্তায় ও বকসিকান্দা থেকে কান্দার গাও রাস্তায় ধানের চারা রোপণ করা যাবে হীন পরিস্থিতিতে জনভোগান্তী চরম আকার ধারন করেছে। বৃষ্টি মৌসুমে নিম্নাঞ্চল গুলোতে এই পরিস্থিতির মোকাবেলা করতে হয় প্রতিবছরই জনমনে প্রশ্ন গতানুগতিক জনবল দেখভাল করার জন্য থাকলে এই পরিস্থিতি তে অনেকটাই লাঘব সম্ভব। ফেসবুকে এ নিয়ে ভিডিও ফুটেজ সহ অনেক  লেখালেখি চলমান কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর আকুল আবেদন দৈন্যদশা থেকে মেঘনাবাসীকে মুক্তি দিন। সরকারি ছুটির কারনে কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন