• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

খাগড়াছড়ি ছাত্রলীগের কাল পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

১৮ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    সোহাগ মজুমদার,

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। ২০০৫ সালের এ দিনে একযোগ ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ প্রতিবাদ মিছিল করা হয়।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মংসেইপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা,প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট জঙ্গি সৃষ্টির মাধ্যমে সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলা চেষ্টা করেছিল। এছাড়া বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের নরকে পরিণত করেছিল। তাই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে নেতাকর্মীদের স্বোচ্ছার থেকে শক্ত হাতে দমনে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন