• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

কিশোরীকে ধর্ষণের অভিযোগে কথিত পীর আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

১৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টি.. কম,

ডেস্ক রিপোর্ট ● চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় নিজ আস্তানায় কিশোরীকে ধথর্ষণের অভিযোগে উঠেছে এক ভণ্ড পীরের বিথরুদ্ধে। এ ঘটনায় ওই পীরকে রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির পেছনে ‘নেজাম মামার আস্তানা থেকে তাকে আটক করেছে পুলিশ।

আটক শাহ সুফি মোহাম্মদ নেজাম উদ্দিন ওরফে নেজাম মামার (৪২) বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায়। তার বাবার নাম সাহাবুদ্দিন চৌধুরী।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গত মাসের (জুলাই) শেষের দিকে পীরের আস্তানায় কুমিল্লা থেকে এক নারী তার পঙ্গু সন্তানকে নিয়ে আসেন। ওই নারীকে আস্তানায় রেখে পীর তার ছেলেকে কথিত চিকিৎসা দিচ্ছিল। রাতে ওই নারী আস্তানার কক্ষে একা থাকতে ভয় পাওয়ার কথা নেজামকে জানান।

নেজাম চা দোকানির মেয়েকে তার সঙ্গে রাখার ব্যবস্থা করে। এর সুযোগে নেজাম দোকানির ওই মেয়েকে নিজের কক্ষে নিয়ে ধথর্ষণ করে। এভাবে ৫-৬ দিন ধরে ধথর্ষণের পর ওই মেয়ে বিষয়টি তার এক খালাকে জানায়। রোববার মেয়েটির বাবা-মা থানায় গিয়ে নেজামের বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরে আস্তানায় অভিযান চালিয়ে নেজামকে গ্রেথপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন