• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মুজাফ্ফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে অ্যাডহক কমিটির সভাপতি এম এম মিজানুর রহমান মেঘনায় আলোচিত দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার কক্সবাজারে পর্যটন সংকট: সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার প্রশ্ন বেদখল হালট-খাল-খাস ও নদীর জমি উদ্ধার: মেঘনার অস্তিত্ব রক্ষায় এখনই কঠোর উদ্যোগ প্রয়োজন উপাসনালয়ে রাজনীতি সমাজকে বিভক্ত করে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মেঘনা উপজেলা যুবদলের আনন্দ মিছিল স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও মিছিলে পুলিশের বাধা দেবিদ্বারে বজ্রপাতে কিশোর নিহত মেঘনায় অটোরিকশারধাক্কায় শিশু ফাতেমার মৃত্যু, পাঁচ লাখ টাকার সালিস! জাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম

এমপির নির্দেশেই হামলা, ভিপি নুরের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

১৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ডেস্ক নিউজ:: নিজ এলাকায় হামলার ঘটনায় স্থানীয় এমপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তার অভিযোগ, পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা সাজুর নির্দেশেই গত ১৪ই আগস্ট তার ওপর হামলা চালানো হয়। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নুর নিজেই।

সংবাদ সম্মেলনে নুর বলেন, গত ১৪ই আগস্ট চর বিশ্বাস থেকে আমার বোনের বাড়ি দশমিনা যাওয়ার পথে উলানিয়া বাজারে আমার ওপর হামলা হয়। এ সময় পটুয়াখালী-৩ এর এমপি এসএম শাহজাদা সাজুর নির্দেশে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী, গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহের নেতৃত্বে তার ভাই নুরে আলম, লিটু পেদা, আব্বাস পেদা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম রণো, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, উলানিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল, যুবলীগ নেতা ইদ্রিস, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরিদ আহসান কচিন, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আসিফ, ছাত্রলীগ নেতা জাহিদ, তূর্য্যসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের প্রায় শতাধিক নেতাকর্মী আমাকে হত্যার উদ্দেশ্যে রড, স্টীলের পাইপ ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় প্রায় ২০-২৫ জন আহত হন। এ সময় ১০টি মোটরসাইকেল ভাঙচুর, ২টি ডিসএলআর ও ৮৯ হাজার টাকা ছিনতাই হয়। আহতদের মধ্যে আমি নিজে, রবিউল, ইব্রাহিম, জাহিদ, রিয়াজসহ ৫ জন গুরুতর আহত হই।

হামলাকারীরা চিকিৎসায় বাধা দিয়েছে জানিয়ে ডাকসু ভিপি আরো বলেন, সন্ত্রাসীরা শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি, আমাকে চিকিৎসার মতো মৌলিক অধিকার  থেকেও বঞ্চিত করেছে। ডাক্তার সিটিস্ক্যান ও ক্রিয়েটিনিন পরীক্ষার জন্য বরিশাল মেডিকেলে রেফার করলেও সন্ত্রাসীরা এবং পুলিশ আমাকে জোর করে বাসায় পাঠিয়ে দেয়।

এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে নুরসহ তার পরিবারকে নিয়মিত হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নুর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন