• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

সিলেটে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত প্রাণেশ ও দিগেস সকালে দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ ধরতে যান।

এ সময় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন