ঢাকা   ০৫:১৫:৫৮ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

Reporter Name
  • Update Time : Tuesday, August 20, 2019,
  • 214 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২০ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগডাছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য ব্যবসার অপরাধে সোমবার (১৯ আগস্ট) খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার দুই আসামীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মাদক ব্যবসায়ীরা হলো, খাগড়াছড়ি সদর উপজেলাধীন কলেজ গেইট এলাকার মৃত ইসমাইল এর ছেলে মোঃ আলমগীর (২০) ও অন্যজন হলো শালবন এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে তমিজ ওরফে দয়াল (৬৫) শালবন এলাকা।

এ বিষয়ে খাগড়াছড়ি মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল হামিদ জানান, মাদক নিয়ন্ত্রনে কাজ করছে আর এ ধারা অব্যাহত থাকবে।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার জানান,একজনকে দোকান থেকে ও অপর মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে মাদক সহ উদ্ধার করা হয়। পরে তাদের স্বিকারোক্তির ফলে প্রতিজনকে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি