• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

মেঘনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হানিফ মিয়ার পরিবারের খোঁজ খবর নিলেন উপজেলা চেয়ারম্যান রতন শিকদার।

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০১৯

 

 

 

২১ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ইমাম হোসেন : কুমিল্লার মেঘনা উপজেলায় ২০০৪ সালের  ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত  হানিফ মিয়ার পরিবারের খোঁজ খবর নিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা      চেয়ারম্যান  আলহাজ্ব   সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।  আজ বুধবার উপজেলার ভাওরখোলা গ্রামে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে স্বজনদের নিকট পরিবারের খোঁজ খবর নেন।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন, সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান।  নিহত হানিফ (৫০) এর পরিবার কে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় স্বজনদের কাছে একটি বসত ঘর প্রদান করেন। উল্লেখ্য নিহত হানিফ (৫০) তৎকালীন সময় ঢাকা মহানগর শ্রমিকলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ জড়িত ছিলেন। মৃত্যুকালীল      স্ত্রী সহ                                                        তিন ছেলে দুই মেয়ে রেখে যান মো: হানিফ। হানিফের অবর্তমানে সূচনীয় ভাবে জীবন যাপন করছে তার পরিবার। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান রতন শিকদার বলেন          প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে পরিবারকে দশ লক্ষ টাকা দেন, বর্তমান অবস্থা তাদের ভালো না, ঢাকা গোপীবাগ  কোন রকম দিনাতিপাত করছে তার পরিবার। মেঘনার সন্তান হিসেবে কেউ খোঁজ খবর নেয়নি আমি এই পরিবারের জন্য আপ্রান চেষ্টা করবো কিছু করার এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে অনুরোধ করছি তাদের পাশে দাড়ানোর জন্য। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মহসীন, রিয়াদ মুন্সি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন