• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

ছাগলনাইয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হলো শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম জন্ম উৎসব।

নিজস্ব সংবাদ দাতা / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

২৩ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    সৈয়দ কামাল,ফেনী থেকেঃবিশ্বশান্তি দেশ ও জাতীর মঙ্গল কামনায় ছাগলনাইয়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে,মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম জন্ম উৎসব ২৩ আগস্ট বেলা সাড়ে ১১ টায় মঙ্গল শোভাযাত্রার মধ্যেদিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব পূণ্যতিথি জন্মাষ্টমী উপলক্ষে এইদিন সকালে ছাগলনাইয়া পৌরসভাস্থ পশ্চিম ছাগলনাইয়া শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে দিবসটির গুরুত্ব তুলেধরে, ছাগলনাইয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও হিন্দুধর্মালম্বী ঠাকুরগণ আলোচনা করেন।আলোচনা শেষে সকাল সাড়ে ১০ টার সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃঅমল কান্তি শীল ও সাধারণ সম্পাদক রতন দাশ এর নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা বেরহয়।বিভিন্ন ব্যানার পেস্টুনে শোভিত আলোচনাস্থল থেকে বেরহওয়া মঙ্গল শোভাযাত্রাটি ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্ট হয়ে আদালত মোড়ের শহীদ মিনার পর্যন্ত গিয়ে,ওই স্থান থেকে মঙ্গল শোভাযাত্রাটি পুঃরায় আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষে ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ মেজবাহ্ উদ্দিন আহমেদ ও থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশের নেতৃত্বে ছাগলনাইয়া থানা পুলিশের ৮ টি পুলিশি টিম মাঠে ছিলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন