• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

পুরুষ নির্যাতনের ‘শক্ত আইন’ চেয়ে রাজপথে হিরো আলম

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

২৪ আগস্ট ২০১,, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

‘পুরুষ নির্যাতনের একটি শক্ত আইন চাই। ঘরে ঘরে পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতনের আইনের কারণে ঘরে ঘরে পুরুষেরা নির্যাতন হচ্ছে প্রতিনিয়ত। নারী নির্যাতন আইনের অপব্যবহার করেই পুরুষদের নির্যাতন করা হচ্ছে। পুরুষ অধিকার ফাউন্ডেশনের ব্যানারে আমি এসেছি পুরুষদের দাবি নিয়ে রাজপথে।থ এভাবেই পুরুষ নির্যাতন হচ্ছে উল্লেখ করে কথাগুলো বলেন আলোচিত-সমালোচিত মডেল হিরো আলম।

বাংলাদেশ মেনথস রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

হিরো আলম বলেন, নারী নির্যাতনের অধিকাংশ মামলা মিথ্যার আশ্রয় নিয়ে করা হয়। আমি মনে করি, মামলাগুলো শুধু পুরুষদের হয়রানি নয়, পাশাপাশি আইনী কাজেও সময় অপচয় করে থাকে। এই আইনের অপব্যবহার বন্ধ ও সংশোধনের দাবিতেই মানববন্ধন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে হিরো আলমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন তার স্ত্রী সাদিয়া বেগম সুমির বাবা সাইফুল ইসলাম খোকন। অভিযোগের ভিত্তিতে ইদিন রাতেই বগুড়া সদর থানায় পুলিশ তাকে গ্রেফতার করে। শ্বশুরের দায়ের করা মামলায় কয়েকদিন হাজতেও থাকতে হয়েছে তোকে।

এদিকে প্রথমবার হিরো আলমের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘সাহসী যুবকথ শিরোনামের একটি সিনেমা। খ্যাতনামা নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হিরো আলম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন