• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফেনী জেলা পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল

নিজস্ব সংবাদ দাতা / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

২৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী জেলা পুলিশ সুপার কার্যালয় ও সার্কেল অফিসসহ ৬ থানায় কর্মরত ১১ পুলিশ পরিদর্শককে জেলার বিভিন্ন থানায় রদবদল করা হয়েছে। সোমবার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, পিপিএম-বিপিএম এ আদেশ দেন।

জেলা পুলিশ সূত্র জানায়,ফেনী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: মাহবুবুর রহমানকে পরশুরাম থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে বদলী করা হয়।ছাগলনাইয়ার ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলীকে ফেনী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন),জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃশহিদুল ইসলামকে ঘোপাল তদন্ত কেন্দ্রে,পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ তাপস কুমার বডুয়াকে ফুলগাজী থানার ইন্সপেক্টর (তদন্ত), সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক পার্থ প্রতিম দেব কে দাগনভূঞা থানার ইন্সপেক্টর (তদন্ত),পুলিশ লাইনের আরও ইন্সপেক্টর মোঃআদিল মাহমুদকে ছাগলনাইয়া থানার ইন্সপেক্টর (তদন্ত),ছাগলনাইয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সুদ্বীপ রায়কে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ,ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হাওলাদারকে পুলিশ অফিস অপরাধ শাখায়,দাগনভূঞা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃছমিউদ্দিনকে ছাগলনাইয়া সার্কেল অফিসে,ছাগলনাইয়া সার্কেল অফিসের পরিদর্শক মোঃলোকমান হোসেনকে ফেনী সদর সার্কেল অফিসে,লাইনের আর ও ইন্সপেক্টর এএনএন নুরুজ্জামানকে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর হিসেবে বদলী করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন