• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিশ্ব জনসংখ্যা দিবসে সিংড়ায় সচেতনতামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ যাত্রাবাড়িতে ড্রেনেজ নির্মাণকাজ ও সড়ক পরিদর্শন করেন কামাল হোসেন এমপি জাতীয়তাবাদে শিশু-কিশোর গড়ার সময়োপযোগী রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন হ্নীলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কোস্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার পারিবারিক বিরোধের জেরে ফুলছড়িতে কৃষককে গলাকেটে হত্যা গুমের নাটক সাজিয়ে ২ বছর আত্মগোপন: নির্দোষ ঠিকাদারকে ৪ মাস জেল খাটিয়ে অবশেষে জীবিত উদ্ধার সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই গোবিন্দগঞ্জ উপজেলায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান আসামিসহ তিনজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে গত ১ জুলাই ২০২৬ থেকে জেলায় বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ১১ জুলাই বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার নবাবগঞ্জ পৌরসভার আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পুলিশের ভাষ্যমতে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের মো. আব্দুর রউফ (৪৪), পিতা—মো. সেন্টু এবং অজ্ঞাতনামা আরও দুইজন রয়েছেন।

পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝুলানো একটি ব্যাগের হাতল ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। পরে ব্যাগের ভেতরে থাকা ইয়াবার প্যাকেট ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং নওয়াবগঞ্জ-হ-১৩-৪৩২০ নম্বরের একটি নীল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন