• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটি গঠিত

নিজস্ব সংবাদ দাতা / ২৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

৩ সেপ্টেম্বর ২০১,, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,

খাগড়াছড়ি প্রতিনিধি :

বাবু ব্রজলাল দে-কে সভাপতি ও স্বপন কান্তি পাল-কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষাকালী মন্দিরে প্রধান উপদেষ্টা বাবুল চন্দ্র বানিক‘র সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্ততি সভায় সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সমীর চন্দ্র বণিক-কে সিনি: সহ-সভাপতি, প্রশান্ত কুমার সাহা-কে সহ-সভাপতি, রঞ্জন পাল-কে যুগ্ম-সম্পাদক, শশাঙ্ক ত্রিপুরা লিটন-কে সাংগঠনিক সম্পাদক ও অরুন বনিক-কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

প্রস্ততি সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষাকালী মন্দিরের সদস্য স্বপন কান্তি, মাটিরাঙ্গা সার্বজনীন শংকর মঠ গীতা আশ্রমের সভাপতি রতন বনিক, সনাতন ছাত্র ও যুব পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি সাগর ভট্রাচার্য, পলাশ চৌধুরী, ননী সাহা, কমল কৃষ্ণ দে, সেবক পাল প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও শারদীয় দুর্গা পুজাকে সফল করতে অভ্যর্থনা কমিটি, আইন-শৃঙ্খলা কমিটি ও আপ্যায়ন কমিটিসহ একাধিক উপ-কমিটি করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন