• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

মানহানি মামলায় ব্যারিস্টার মইনুল কারাগারে 

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

৩ সেপ্টেম্বর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :

 

নারী সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মানহানীর মামলায় জামিন না দিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে তিনি হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় আদালতে তার পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তাফা, আইনজীবী আমিনুল ইসলাম ও মহিউদ্দিন চৌধুরী।

জানা গেছে,ব্যারিস্টার মইনুল হোসেন তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। তবে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নির্দেশনা ছিল, সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পন করে উচ্চ আদালতের দেয়া জামিনের বিষয়ে অবহিত করতে হবে। সেই সঙ্গে পুনরায় নিম্ন আদালত থেকে জামিন নিতে হবে।

গত ১৬ অক্টোবর রাতে ব্যারিস্টার মইনুল হোসেন একটি বেসরকারি টেলিভিশনে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করেন।

এছাড়া বক্তব্য প্রত্যাহার করে মইনুল হোসেনকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বক্তৃতা-বিবৃতি দেয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

এরপর রংপুর ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে আরও কয়েকটি মামলা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন