• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

ভিক্ষুক নজরুল ইসলাম ৬৫ বছরেও পায়নি প্রতিবন্ধি ভাতা, বয়স্ক ভাতা

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

৩ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    শহিদুল ইসলাম কাজল    , জামালপুর : ইলামপুরের শারিরীক ও শ্রবন প্রতিবন্ধি ভিক্ষুক নজরুল ইসলাম ৬৫ বছরেও পায়নি প্রতিবন্ধি ভাতা, বয়স্ক ভাতা ও ভিক্ষুক পূণর্বাসনের সুযোগ।
জানা গেছে, ইসলামপুরের পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের বাসিন্দা প্রতিবন্ধি মো: নজরুল ইসলাম(৬৫),  পিতা- মৃত মকবুল হোসেন। তার পরিবারের চার জন অক্ষম সদস্যের মধ্যে রয়েছেন তার বৃদ্ধা মা মজিরন বেওয়া (৯০), স্ত্রী রাশেদা বেগম (৬০) ও এতিম শিশু নাতি মো: শরিফ উদ্দিন (২)।
শারিরীক ও শ্রবন প্রতিবন্ধি মো: নজরুল ইসলাম ৬৫ বছর বয়সেও পায়নি কোন প্রতিবন্ধি ভাতা, বয়স্কভাতা ও ভিজিডি কার্ড।  তিনি তার অতিদরিদ্র ও অসহায় পরিবারের অক্ষম চারজন মানুষের জীবন বাঁচাতে ইসলামপুর উপজেলা শহরের অফিস পাড়া ও ঠাকুরগঞ্জ নিত্যবাজারে দীর্ঘদিন যাবত খুড়িয়ে খুড়িয়ে ভিক্ষা করেন। তিনি দীর্ঘদিন যাবত ভিক্ষাবৃত্তি করলেও বর্তমান সরকারের ভিক্ষুক পূণর্বাসন কর্মসুচীতেও তার নাম উঠেনি।
প্রতিবন্ধি নজরুল ইসলাম বলেন, ইসলামপুরের ইউএনও, ভাইস চেয়ারম্যান, পলবান্ধা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের কাছে দফায় দফায় অনুরোধ করেও তিনি কোন সুফল পাননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন