• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খাগড়াছড়িতে স্ত্রী-পুত্র হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড: ২ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

৫ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার :

খাগড়াছড়িতে স্ত্রী মাজেদা বেগম (২২) ও ৬ মাসের শিশুপত্র মো: রিদোয়ান আহাম্মদকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ঘাতক স্বামী ছাবের আলীকে মৃত্যুদ- ও শ্বশুড়-শ্বাশুড়ীর যাবজ্জীবন কারাদ- দিয়েছে বিচারীক আদালত।

নিহত গৃহবধু মাজেদার পিতা মো. সাহাব উদ্দিনের করা মামলায় বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর ২০১৯) সকালে দ-বিধির ৩০২/৩৪ ধারায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো.আলমগীর হাসান’র বিচারীক আদালত এ রায় দেন।

২০১৬ সালের ২২ মার্চ রাত ৮টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় শ্বাশুরবাড়ীতে পরিকল্পিত ভাবে স্ত্রী মাজেদা বেগম ও ৬ মাসের শিশুপত্র মো: রিদোয়ান আহাম্মদকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ২০১৬ সালের ২৩ মার্চ গুইমারার থানায় মামলা দায়ের করা হয়।

হত্যা দায়ে স্বামী ছাবের আলী ও তার শ্বশুড় মো: মাহবুব আলী শ্বাশুড়ি রেনু আরা বেগম ও দেবর শাহজাহানকে এতে আসামী করা হয়। দীর্ঘ ৩ বছর ৬ মাস পর ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমানিত হওয়ায় মামলার রায়ে নিহতের স্বামী ছাবের আলীকে মৃত্যুদ- ও ৫০ হাজার টাকা অর্থ দ- দেওয়া হয়।

একই রায়ে শ্বশুড় মো: মাহবুব আল,শাশুড়ি রেনু আরা বেগমকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা অর্থ দ- ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও দেবর শাহজাহান এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয় বিচারীক আদালত।

২০১৬ সালের ২৩ মার্চ গুইমারা থানার মামলা নং ০৩, পরবর্তীতে এস.টি মামলা নং ১২৯/১৬ (জি.আর ৮৬/১৬), ২০১৬ সালের ২৯ আগস্ট এ মামলার চার্জশীট দাখিল করা হয়। এ ঘটনার পূর্বেও গৃহবধু মাজেদাকে নির্যাতন করতো বলে অভিযোগ সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন