• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

পানছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

৭ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলাধীন পানছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় পানছড়ির দক্ষিণ লতিবান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, দক্ষিণ লতিবানের মৃত নবীন চন্দ্র চাকমার ছেলে প্রমিথ বিকাশ চাকমা (৬৫) ও তার ছেলে তসিম চাকমা।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় বাড়ির পাশে পুকুরে হাসের ঘর মেরামত করতে বাবা-ছেলে পুকুরে নেমে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন