• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

মেঘনার কাশিপুরে মাদক-সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা

নিজস্ব সংবাদ দাতা / ৯৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার কাশিপুর গ্রামে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে কাশিপুর গ্রামের নদীর পাড়ে কাশিপুর গ্রাম উন্নয়ন সংঘের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম।

 


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সরকারি কলেজের প্রভাষক মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. শহীদুল ইসলাম বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তিনি মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং পরিবারকে সন্তানদের প্রতি অধিক যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মেঘনা থানা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী এমরান হোসেন, রতন মিয়া, প্রবাসী আক্তার হোসেন, ডা. নাসির উদ্দিন, ইউপি সদস্য নুরুজ্জামান, সোহরাব উদ্দিন, সোহেল রানা ও ডা. সানজিদা মেহজাবিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন