• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

মেহেরপুরে আইন শৃৃংখলা কমিটির মাসিক সভা সহ বিভিন্ন সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেহের আলী বাচ্চু,    মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার মাসিক আইন শৃ্খংলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ইউপি চেয়ারম্যান আয়োব হোসেন, বিএমএ এর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমুখ।
সভায় জানান হয় গত আগষ্ট মাসে মেহেরপুর জেলার ৩টি থানায় ৬৯টি মামলা হয়েছে। যার মধ্যে নারী ও শিশু নির্যাতনে ৫টি, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩২টি, চোরাচালানে ১টি, চুরি ৩টি এবং অন্যান্য ২৮টি মামলা হয়। এর মধ্যে সদর থানায় ৩৬টি গাংনী থানায় ২২টি এবং মুজিবনগর থানায় ১১টি মামলা হয়েছে।
এছাড়া মেহেরপুর জেলার চোরাচালন প্রতিরোধ কমিটি, জেলা মাদক পাচার প্রতিরোধ কমিটি ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন