• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মেহেরপুর প্রতিনিধি : আলোচনা সভা ও র‍্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, সহ-সভাপতি আঃ হালিম।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ ফজলে রহমান, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসারফ হোসেন, শিক্ষার্থী এলিসা, সিয়াম প্রমুখ।
এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনের নেতৃত্বে র‍্যালীটি জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর এসে শেষ হয়। র‍্যালীতে অন্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাট করেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন