• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

মাঠ প্রশাসনকে জনগনের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে : প্রতাপ চন্দ্র বিশ্বাস

নিজস্ব সংবাদ দাতা / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

৯ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,

খাগড়াছড়ি প্রতিনিধি :

তথ্য পাওয়াকে সহজতর করতেই সরকার তথ্য অধিকার আইন করেছে উল্লেখ করে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেছেন, জনগনের যেকোন তথ্য প্রাপ্তি নিশ্চিত করাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জনবান্ধব হতে হবে। খাগড়াছড়ির পর্যটন শিল্পকে সম্বৃদ্ধ করতে সবধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, সহকারী কমিশনার (ভুমি) অমিত চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুইয়া, বড়নাল ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর,মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার ০১নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসনে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চাইলাপ্রু চৌধুরী ও জন্মাষ্টমি উদযাপন পরিষদের সভাপতি বাবুল বণিক প্রমুখ বক্তব্য রাখেন।

পরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন। এছাড়াও খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসেরর বাঁধাই করা ছবি উপহার দেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন