ঢাকা   ০৫:৪৬:৫৭ এএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী-পরশুরাম সড়কে হাসানপুর দেশ ব্রিক ফিল্ড রাস্তার মাথায় বাজারের ব্যাগে মিল্ল জীবন্ত নবজাতক।

Reporter Name
  • Update Time : Monday, September 9, 2019,
  • 182 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
৯ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নস্থ হাসানপুর দেশ ব্রিক ফিল্ড রাস্তার মাথা নামক স্থানে,ফেনী-পরশুরাম সড়কের পাশে,বাজারের ব্যাগের ভিতর মিল্ল জীবন্ত এক ছেলে নবজাতক শিশু।ওই এলাকার স্থানীয় লোকজন জানায়,৮ সেপ্টেম্বর (রোববার) রাত আনুমানিক ৯ টার দিকে ওই সড়ক দিয়ে ফেনীর দিক থেকে আসা পরশুরাম অভিমুখী একটি সিএনজি অটোরিক্সা থেকে বাজারের ব্যাগ হাতে অপরিচিত একজন লোক নেমে,মানুুষজন দেখেমত এমন জায়গায় সড়কের পাশে একটি বাজারের ব্যাগ রেখেদিয়ে দ্রুত সিএনজিতে উঠে চলেযায় লোকটি।এই সময় ব্রিক ফিল্ডের এক শ্রমিক ঘটনাটি দেখতে পায়।লোকটি বাজারের ব্যাগে নবজাতক শিশুটিকে রেখে চলে যাওয়ার পর পরই উৎসুুক ওই শ্রমিক ব্যাগের ভিতর কি রেখে গেছে তা দেখতে দ্রুত ঘটনাস্থলে এসে ব্যাগের মুখ খুলতেই জীবন্ত ওই নবজাতক শিশুটিকে দেখতে পায়।ব্যাগের ভিতর নবজাতক শিশুটিকে দেখার বিষয়টি  ওই শ্রমিক তাৎক্ষণিক এলাকার স্থানীয় কিছু লোকজনকে জানালে,তারাও ঘটনাস্থলে এসে বাজারের ব্যাগে জীবন্ত ওই নবজাতক শিশুটিকে দেখতে  পায়,এরি মধ্যে বাজারের ব্যাগে একটা নবজাতক শিশু পাওয়া গেছে,এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে,মুহুর্তের মধ্যে নবজাতকটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে বহু লোকজন জড় হয়েযায়।এই সময় উৎসুক জনতা ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।ব্যাগের মধ্যে পাওয়া ওই নবজাতকটি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ব্যাগের ভিতর একটা নবজাতক ছেলে শিশু পাওয়ার ও হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন,আনন্দপুর ইউনিয়নের ইউপি সদস্য আক্রাম আলী সেলিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি