• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরের ফুলবাড়ীতে তালিকা হাল নাগাদ শুরু

নিজস্ব সংবাদ দাতা / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

১১ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,    আল হেলাল চৌধুরী, দিনাজপুর জেলা সংবাদ প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নতুন ভোটার তালিকা অর্ন্তভুক্ত করন ও বাদ পড়া ভোটার তালিকা হাল-নাগাদ ২০১৯ইং  উদ্বোধন করা হয়।

পৌর মেয়র মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে সকাল ১০টায় ফুলবাড়ী পৌরসভা হল রুমে ভোটার তালিকা হাল-নাগাদ কর্মসূচী উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।

বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সকল ওয়ার্ডের কাউন্সিলর-কর্মকর্তা কর্মচারীগণ।

উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক জানান, এবার উপজেলার মোট ভোটারের শতকরা ১০ ভাগ নতুন ভোটর তালিকায় অর্ন্তভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে সব বাদ পড়া ভোটার রয়েছে তাদেরকেও তালিকায় অর্ন্তভুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন