• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বালতি দিয়ে মেপে জিআর চাল বিতরণে প্রশ্ন উঠেছে মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

ফেনীতে পুলিশ সুপারের গাড়ী উল্টে পুলিশ সুপারসহ আহত ৩ নিহত ১

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

১৪ সেপ্টেম্বর ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফেনীর লেমুয়া এলাকাধীন কসকা নামক স্থানে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে ফেনী জেলা পুলিশ সুপারের গাড়ী উল্টে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারসহ গাড়ী চালক আহত হয়েছে।নিহত হয়েছে পুলিশ সুপারের দেহরক্ষী পুলিশ সদস্য মোঃআজহার।
পুলিশ জানায় শুক্রবার ১৩ সেপ্টেম্বর ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী,সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান,গাড়ী চালক পুলিশ সদস্য মং সাই চাকমা ও পুলিশ সুপারের দেহরক্ষী পুলিশ সদস্য মোঃআজহারকে নিয়ে,পুলিশ সুপার ফাজিলপুর এলাকায় বোগদাদীয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে যান।পরিদর্শন শেষে তারা ফেনী ফেরার পথে মহাসড়কের লেমুয়া এলাধীন কসকা নামক স্থানে আসামাত্র গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টেগিয়ে সড়কের পাশে পড়েযায়।এই সময় গাড়ীর ভেতরে থাকা পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার ও গাড়ী চালক গুরুতর আহত হলেও নিহত হন পুলিশ সুপারের দেহরক্ষী।দুর্ঘটনা ঘটার সাথে সাথে আশপাশে থাকা স্থানীরা তাৎক্ষণিক দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করামাত্র ঘটনাস্থলে এসে পৌঁছা পুলিশের একটি টিম পুলিশ সুপার সহ আহত তিনজনকে গাড়ীতে তুলে ফেনী শহরের জেড ইউ মডেল হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করান।আহত তিনজন বর্তমানে ওই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে।নিহত পুলিশ সদস্য মোঃআজহারের লাশ বর্তমানে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন