• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিসিকের এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল: দর্শক উপস্থিতিতে উৎসবমুখর নগরভবন ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল

প্রয়োজনে নিজে থানায় বসে ওসিগিরি করবো: ডিএমপি কমিশনার

নিজস্ব সংবাদ দাতা / ২৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

১৫ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ডিএমপির নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনস্থ কোনও থানায় যদি জনগণ কাঙ্ক্ষিত সেবা ও ভালো আচরণ না পায়, তাহলে সিনিয়র অফিসারদের থানায় বসাবো। প্রয়োজনে আমি নিজে থানায় বসে ওসিগিরি করবো।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘থানায় সেবা নিতে আসা কাউকে যেন কোনও ধরনের হয়রানি না করা হয়। সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ডিএমপিথর অধীনস্থ কোনও থানায় যদি জনগণ কাঙ্ক্ষিত সেবা ও ভালো আচরণ না পায়, তাহলে আমার সিনিয়র অফিসারদের থানায় বসাবো। প্রয়োজনে আমি নিজে থানায় বসে ওসিগিরি করবো। এলাকার লোকদের সঙ্গে কথা বলবো।

তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরেই ঢাকার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-কমিশনারদের (ডিসি) সঙ্গে বসেছিলাম। তাদের প্রয়োজনীয় ও কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে পুলিশভীতি থেকে বের হতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে।

মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘থানায় যেন অসহায় বা অপরাধের শিকার হয়ে কোনও মানুষ হয়রানি ছাড়া মামলা ও জিডি করতে পারে। থানা থেকে বের হলে যেন তার মধ্যে এই বোধ থাকে যে, পুলিশ তার সহযোগিতা করবে— তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ যাতে পুলিশের দ্বারা হয়রানি, চাঁদাবাজির শিকার, পুলিশি সেবার বিপরীতে যাতে আর্থিক লেনদেন না হয়, সেদিকেও নজর রাখবো। কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন