• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

তিতাস উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সাদেক হোসেন সরকার বিএনপির একক প্রার্থী

নিজস্ব সংবাদ দাতা / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

১৮ সেপ্টেম্বর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, তিতাস সংবাদদাতা :

আসন্ন ২১ অক্টোবর কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী সাদেক হোসেন সরকার। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার তিতাসে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের এক যৌথ সভায় তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন। এসময় উপস্থিত সকলে তাকে সমর্থন প্রদান করেন। তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দলের উপজেলা সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গনি ভুইয়ার সঞ্চালনায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যৌথ সভায় বক্তব্য রাখেন। সাদেক হোসেন সরকার দুথবার উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন