• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে বেগম খালেদা জিয়ার নিঃর্শ্বত মুক্তির তাবিতে যুবদলের মানব বন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

২০ সেপ্টেম্বর, ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, শহিদুল ইসলাম কাজল, জামালপুর:        জামালপুর:জামালপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জেলা যুবদল।
শুক্রবার দুপুরে স্টেশন রোডের বিএনপি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করে জামালপুর জেলা যুবদল। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন। জেলা যুবদলের সংগ্রামী সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, রফিকুল ইসলাম রফিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখে রাতের আধারে ভোট ডাকাতি করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সরকার দুর্নীতি ও লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে হত্যা করে মানুষের কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে রাজপথে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন