• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

রিফাত হত্যা: পলাতক ৮ আসামির মালামাল ক্রোকের নির্দেশ

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

৩ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,বরগুনা সংবাদদাতা :

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার পলাতক ৮ আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।

এছাড়াও এ মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে দাখিল করা অভিযোগপত্রের প্রধান অভিযুক্ত রাকিবুল হাসান রিফাত ফরাজী ও ৪ নম্বর অভিযুক্ত মো. রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপ্রাপ্তবয়স্ক তিন আসামির জামিন আবেদন শিশু আদালতে পাঠানো হয়েছে।

যেসকল আসামির মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, প্রাপ্তবয়স্ক ৩ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৬ নম্বর আসামি মো. মুসা, অপ্রাপ্তবয়স্ক ২ নম্বর আসামি রাকিবুল হাসান রিফাত হাওলাদার, ৩ নম্বর আসামি আবু আবদুল্লাহ রায়হান, ৬ নম্বর আসামি মো. নাইম, ৯ নম্বর আসামি মো. রাকিবুল হাসান নিয়ামত, ১০ নম্বর আসামি মো. সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুলাহ ও ১২ নম্বর আসামি প্রিন্স মোল্লা।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মুজিবুল হক কিসলু জানান, রিফাত হত্যা মামলার ধার্য তারিখ থাকায় বরগুনা জেলা কারাগারে থাকা সাত আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এছাড়াও মামলায় অভিযুক্ত হওয়ার পর জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান হোসেন শ্রাবণ আদালতে হাজির হন। আদালতের কার্যক্রম শেষ হলে কারাগারে থাকা আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আগামী ১৬ অক্টোবর এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন