• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

মেঘনা নদী দেখতে এসে বজ্রপাতে একই পরিবারের ৪ জন নিহত।

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,    চাঁদপুর সংবাদদাতা :

চাঁদপুর শহরের মেঘনা নদীর মোহনা মোলহেডে বজ্রপাতে একই পরিবারের ৪জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার সময় ঝড়ো বৃষ্টির সময় হঠাৎ করেই মোলহেডে বজ্রপাতে একই পরিবারের ৪ সদস্য নিহত হয়।

নিহতরা হলো অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহেনা বেগম ৩৫, রেহেনা বেগমের বড় ছেলে সাব্বির (১৪), মেয়ে সামিয়া (১০)।

নিহতদের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বলে জানাগেছে। চাঁদপুর মোলহেডে ঘুরতে এসেছিল তারা।

চাঁদপুর ২থশ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিবুল আহসান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর থানার ওসি নাসিমউদ্দিন জানান, নিহতরা কুমিল্লা চান্দিনা থেকে চাঁদপুরে ঘুরতে এসেছিল। বজ্রপাতে তারা আহত হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহতদের ঠিকানা সংগ্রহ করে তাদের পরিবারকে খবর দেয়ার চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন