ঢাকা   ০১:২৩:৫৬ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী জেলা ছাত্রদল নেতা মনিরকে পিটিয়ে হাত পাঁ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : Sunday, October 6, 2019,
  • 211 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মনির আহম্মদকে পিটিয়ে হাত-পাঁ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।তবে বিএনপির দাবী এ ঘটনাটি সরকার দলীয় নেতা-কর্মীরাই ঘটিয়েছে।
পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব জানান,৫ অক্টোবর ছাত্রদল নেতা মনির পরশুরামে তার বোনের বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে ফেনীতে ফেরার পথে,ফুলগাজী উপজেলার দূর্গাপুর নামক স্থানে মুখোশদারী দুর্বৃত্তের একটি দল মনিরের উপর অতর্কিত হামলা চালায়।এই সময় দুর্বৃত্তের দলটি রড দিয়ে পিটিয়ে মনিরের হাত-পাঁ ভেঙ্গে দেয়।হামলাকালীন মনিরের আত্ন চিৎকারে আশপাশে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় মুন্সিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।খবর পেয়ে ছাত্রদল নেতারা আহত মনিরকে দেখতে হাসপাতালে ছুটে যান।তার অবস্থা আশংকাজনক দেখে ফেনী আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা প্রদানে দ্রুত ঢাকায় নিয়েযেতে বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি