• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় অনলাইন প্রেসক্লাবের সমন্বয়কের দায়িত্ব পেলেন সাইফুর তালুকদার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

  • ১৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, প্রেস বিজ্ঞপ্তি :

    জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে প্রতিষ্ঠানটির সিলেট অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।

    সোমবার জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুর জামান রনি স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই দেয়া হয়।

    চিঠিতে বলা হয়- অদ্য ১৪ অক্টোবর থেকে জাতীয় সম্মেলন ২০২০ পর্যন্ত সিলেট বিভাগের যেসব জেলা ও উপজেলায় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন হয়নি এসব স্থানে কমিটি গঠন, মেয়াদ উত্তীর্ণ কমিটি সমূহ পুনঃগঠন ও সমন্বয় করে জাতীয় অনলাইন প্রেসক্লাবের সম্মেলনের জন্য সিলেট বিভাগের অনলাইন প্রেসক্লাব সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদককে ভোটার তালিকা অন্তর্ভূক্ত করার জন্য তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।

    জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভূক্ত সিলেটের সকল অনলাইন প্রেসক্লাবের কমিটিসমূহকে এবং যেসব এলাকায় অনলাইন প্রেসক্লাব নেই সে সব এলাকায় অনলাইন প্রেসক্লাব গঠন করতে সিলেট বিভাগের সমন্বয়ক এম সাইফুর রহমান তালুকদারের (০১৭১১ ২৭৬০২৪) সাথে যোগযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব রোকমুনুর জামান রনি।

    উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুলাই বার্তা সংস্থা আবাসের প্রতিষ্ঠাতা ও বর্তমান আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারকে আহবায়ক ও বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শামসুল আলম স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব প্রতিষ্টিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন