• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তুহিন হত্যাকাণ্ডে পরিবারের সংশ্লিষ্টতা রয়েছে: সংবাদ সম্মেলনে পুলিশ সুপার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

১৫ অক্টোবর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, সুনামগঞ্জ সংবাদদাতা :

  

সুনামগঞ্জের  দিরাইয়ে শিশু তুহিন হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। সন্ধ্যায় ৭টায় দিরাই থানায় এ ব্রিফিং কালে তিনি বলেন, এদের গ্রামে বিভিন্ন বিষয় নিয়ে একাধিক মামলা রয়েছে। গ্রাম্য কোন্দল এবং প্রতিহিংসা থেকেই এ নির্মম ঘটনা ঘটেছে।

তিনি বলেন, যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে কয়েকজন জড়িত বলে প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হয়েছি। সুরতহালে যাদের নাম রয়েছে তাদের বিষয়টিও আমাদের নজরে আছে। তদন্তে পাওয়া গেলে তাদেরকেও গ্রেফতার করা হবে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি যাতে নিরপরাধ কোনও লোক হয়রানির শিকার না হয়। আমরা হত্যাকাণ্ডের বিষয়ে অনেক তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে এখন সব কিছু বলা যাচ্ছে না, পরবর্তীতে জানানো হবে।

এসময় উপস্থিত ছিলেন ডিবির ওসি মুক্তাদির আহমেদসহ সিআইডি থানা পুলিশের কর্মকর্তারা।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন