১৫ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : মেঘনা উপজেলার স্থপতি সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম কে আমেরিকায় বসবাসরত মেঘনাবাসী সংবর্ধনা প্রদান করেন। ১৩ অক্টোবর রোববার আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকার ধানসিঁড়ি রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়। এ নিউইয়র্কে বসবাসরত মেঘনা উপজেলার বিভিন্ন কৃতিদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। উল্লেখ্য শফিকুল আলম ব্যক্তিগত কাজে সম্প্রতি আমেরিকায় সফরে যান। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন। খুব শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে।