• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জের শিশু তুহিন হত্যায় মামলা দায়ের, দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদ দাতা / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

১৫ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃসুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন মিয়াকে (৫) নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার রাতে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা করেন শিশু তুহিনের মা মনিরা বেগম।অন্যদিগে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতেই তুহিনের মরদেহ দাফন করা করা হয়েছে।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, সোমবার রাতে তুহিনের মা বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তুহিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর রাতেই দাফন করা হয়েছে।

গত রোববার রাতে সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিনকে হত্যা করে গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে ঘাতকরা। সোমবার ভোরে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তুহিনের পেটে দুটি ধারালো ছুরি বিদ্ধ ছিল। তার পুরো শরীর রক্তাক্ত, কান ও লিঙ্গ কর্তন অবস্থায় ছিল। তুহিন ওই গ্রামের আব্দুল বাছিরের ছেলে।বর্তমানে সুনামগঞ্জ জেলা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন