• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জে তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদ দাতা / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

১৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃসুনামগঞ্জের দিরাইয়ে চাঞ্চল্যকর তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেছে খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখা ও সুজন। এ সময় বক্তারা অবিলম্বে তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তব্য রাখেন খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, অ্যাডভোকেট এনাম আহমদসহ নেতৃবৃন্দরা।

উল্লেখ্য গত সোমবার ভোরে দিরাই উপজেলার খেজাউড়া গ্রামে পরিবারের অগোচরে ৫ বছরের শিশু তুহিনকে কে বা কারা শিশুটির কান ও লিঙ্গ কেটে হত্যার পর লাশটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখে এবং হত্যায় ব্যবহৃত দুটি ছুরি তার পেটে ঢুকিয়ে রেখে চলে যায়। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে নিহতের মা মনিরা বেগম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন