• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি

শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী লালন উৎসব

নিজস্ব সংবাদ দাতা / ২৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

১৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব
কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব। বাউল সম্রাট ফকির লালন শাহথর ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে এই আয়োজন।

বুধবার (১৬ অক্টোবর) থেকে লালন একাডেমির আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসব শুরু হচ্ছে। এদিন সন্ধ্যায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিরোধান দিবস উপলক্ষে লালনের মাজার সাজানো হয়েছে। মাজারের ভিতরে বসবে লালন অনুসারীদের আসর। আর মাজারের বাহিরে উন্মুক্ত মঞ্চে চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবকে ঘিরে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় কালি নদীর পাড়ে বসছে তিন দিনের লালন মেলা। বাউল দর্শনের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আর প্রতিবারের মতো পুরো মেলা পুলিশের সিসি ক্যামেরার আওতায় থাকবে।
 
বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক বাউল সম্রাট ফকির লালন শাহ দেহধাম ত্যাগ করেন। এরপর থেকে প্রতিবছর কুমারখালির ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে পালিত হয়ে আসছে লালন তিরোধান দিবস। আর এই উৎসবকে ঘিরে দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ ছুঁটে আসেন লালনের আখড়ায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন