• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গজারিয়ায় শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মিলাদ ও দোয়া

নিজস্ব সংবাদ দাতা / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

১৯ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে গজারিয়া উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি প্রভাষক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান হোসেন খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শাহীন প্রধান, সহ-সভাপতি সজীব আহমেদ (জয়), দিদার আহমেদ, ইমামপুর ইউনিয়ন সভাপতি উজ্জলসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

এ সময় শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন