• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

বাবাকে বাঁচাতে নিজের লিভার দিচ্ছেন কুমিল্লার ছাত্রী!

নিজস্ব সংবাদ দাতা / ৩০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

১৯ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

 

ডেস্ক রিপোর্ট ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ৮ম ব্যাচের শিক্ষার্থী ঊর্মি আচার্য্য। তার বাবা নারায়ণ আচার্য্য দীর্ঘদিন যাবত লিভার সিরোসিসে ভুগছেন।

বাবার লিভার প্রতিস্থাপনে তিনিই দিচ্ছেন নিজের লিভারের অংশ। কিন্তু সেই চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন। যা দেয়ার সামর্থ্য ওই পরিবারের নেই। তাই সমাজের বিবেকবানদের দারস্ত হয়েছেন তারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত নারায়ন আচার্য্যকে চূড়ান্ত চিকিৎসা হিসেবে লিভার ট্রান্সপ্লান্টের কথা জানান চিকিৎসকরা। বাংলাদেশে ট্রান্সপ্লান্টে ঝুঁথকি থাকলেও ব্যায়বহুল হওয়ায় ভারতে নিতে পারেনি তার পরিবার।

এ কারণে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসকরা সবকিছু চূড়ান্ত করে জানান, অক্টোবরের শেষের দিকে যেকোন দিন ট্রান্সপ্লান্ট করানো হবে।

আর বাবাকে লিভারের অংশ দিবেন তার মেয়ে উর্মি আচার্য্য। এদিকে ট্রান্সপ্লান্ট করার আগে পাঁচ লক্ষ টাকা জমা করতে বলা হয়েছে এবং ট্রান্সপ্লান্টের পরবর্তী দুই বছর ধরে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার মেডিসিন, আনুষাঙ্গিক খরচ সহ ১৫ লক্ষ টাকার প্রয়োজন।

পারিবারিকভাবে ১৫ লাখ টাকা যোগাড় করা অসম্ভব হওয়ায় সকলের সহযোগিতা কামনা করেছে উর্মির পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ, (পার্সোনাল) – ০১৭০৩৫১৯৯৭৭, ডাচ বাংলা ব্যাংক হিসাব নম্বর- ১৯৪১০১৪১৩২৩ (ঊর্মি রাণী আচার্য্য)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন