• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

ভোলার ঘটনার প্রতিবাদে বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি

নিজস্ব সংবাদ দাতা / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

২১ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : ভোলার ঘটনার প্রতিবাদে বুধবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ভোলায় প্রতিবাদ কর্মসূচি পালন করতে দিলে সরকারের কি পতন হয়ে যেত এমন প্রশ্ন করে ড. মোশাররফ বলেন, কিসের এত ভয়। কাদের প্রতি ভয়। ঘটনার শুরু শুক্রবার। ঘটনার পরে পুলিশের ব্যাখ্যায় মনে হয় তারা পুরো বিষয়টি আগে থেকেই জানতো। তাহলে এত সময় পেয়েও সামাল দিতে পারলো না কেন।  এর কারণ সরকার ও পুলিশের কাছে জনতার কোনো মূল্য নেই।

তিনি বলেন, আমরা মনে করি ভোলার ঘটনা পূর্বপরিকল্পিত। যে কারণে ভোলাকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহিলা বিষয়ক সম্পাদক নূরী আরা সাফা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন