• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তিতাসে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার তিতাসে শাহরিয়ার (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই দুথজনকে আটক করেছে।

নিহত শাহরিয়ার ওই গ্রামের মৃত নজুম উদ্দিনের ছেলে এবং তার বিরুদ্ধে চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা ছিলো বলে তিতাস থানা পুলিশ জানিয়েছে।

এদিকে নিহতের বড় ভাই গোলাম মোস্তফা বৃহস্পতিবার সকালে আটক দুথজনের নামসহ উনত্রিশ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দক্ষিণ পাড়ার সুমন গংদের সঙ্গে মোল্লা বাড়ীর (শাহরিয়ার) লোকদের বিরোধ চলছে।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তারা আমার ভাইয়ের নামে মিথ্যা অভিযোগে মানববন্ধন করেছে। আমার ভাই অপরাধ করে থাকলে তারা পুলিশের হাতে তুলে দিত। আজ পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম দেশ রুপান্তরকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং দক্ষিণ পাড়ার মৃত লতিফ মেম্বারের ছেলে আদিলুজ্জামান ও মোজাম্মেল হোসেনের ছেলে শামীমকে রাতেই আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে কোর্টে চালান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন