• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পাখি দেখানোর কথা বলে প্রতিবন্ধীকে ধর্ষণ

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি :
এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. আবু তাহের সর্দার ওরফে আবুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। সে উপজেলার বড়নাল ইউনিয়নের হাজীপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে।
এ ঘটনায় ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া।

পুলিশ জানিয়েছে, প্রতিবন্ধী ওই কিশোরী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে হেডম্যানপাড়ার ছড়ায় গোসল করতে গেলে আবু তাহের তাকে পাখি দেখানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় চন্দ্র বিকাশ ত্রিপুরা মাস্টারের বাড়ির পাশে টিউবওয়েলের গোড়ায় নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে চন্দ্র বিকাশ ত্রিপুরার স্ত্রী ঘটনাস্থলে এলে আবু তাহের পালিয়ে যায়।

মাটিরাঙ্গা থানার ওসি মো. শামছুদ্দিন ভূঁইয়া জানান, ধর্ষিতার বাবার অভিযোগের ভিত্তিতে মো. আবু তাহের সর্দার ওরফে আবুল মিয়াকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তাহের ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন