ঢাকা   ০২:৪৮:৪৮ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় সাবেক মন্ত্রী এম.কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Thursday, October 24, 2019,
  • 208 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আঃ হক সরকার :
কুমিল্লার হোমনায় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য,সাবেক কেবিনেট সচিব ও সাবেক মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । আজ বৃহস্পতিবার মরহুম এম.কে আনোয়ারের হোমনাস্থ বাসভবনে কোরআন খতম , মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । পরে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে পুস্প স্তবক অপর্ণ করা হয় ।
মরহুম এম.কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের আয়োজনে মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো.মাহফুজুল ইসলাম, কুমিল্লা(উঃ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, ঢাকা মহানগর শ্রমিক দলের যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এ.কে এম ফজলুল হক মোল্লা, আঃ আজিজ খন্দকার,সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর, পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল,সাধারণ সম্পাদক মো. ছানা উল্লাহ সরকার, মহিউদ্দিন সরকার, গাজী মহসীন, হুমায়ুন কবীর সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানাগেছে, এম কে আনোয়ার ১৯৩৩ সালে পহেলা জানুয়ারী কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামের জন্ম গ্রহণ করেন । তিনি ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদিয়ে ঝিনাইদহ জেলা ম্যােিজস্ট্রট হিসেবে কর্ম জীবন শুরু করেন।এরপর বৃহত্তর ফরিদপুর,বৃহত্তর ঢাকা জেলার জেলা প্রশাসক(ডিসি),জুটমিল কর্পোরেশন,টেক্সটাইল মিল কর্পোরেশন,বাংলাদেশ বিমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ, পররাস্ট্র, স্বরাস্ট্র, স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি মন্ত্রী পরিষদ সচিব হিসেবে ১৯৯০ সালে তার চাকুরী জীবন সমাপ্ত করেন। ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেন এবং ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (হোমনা- দাউদকান্দি আংশিক) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর এ আসন থেকে পাঁচ বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং বানিজ্য,নৌ,কৃষি,বিজ্ঞান ও প্রযুক্তি ও শিল্প মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে তিনি দলের সহ সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপির নীতিনির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭ সালের ২৪ অক্টোবর বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি