ঢাকা   ০৩:৩৫:৪৩ পিএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামদুল্লাহ আল মেহদীর লেবার পার্টির ছাত্র সংগঠন ছাত্রমিশন সভাপতি সহ কেন্দ্রীয় ২১ নেতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : Thursday, October 24, 2019,
  • 228 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খন্দকার আলমগীর হোসাইন ঃ ফ্রন্ট শরিক দল হামদুল্লাহ আল মেহেদী ও আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বাধিন বাংলাদেশ লেবার পার্টি’র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি হাফেজ মু. ইমরান, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ইউসুফ আহমেদ সহ কেন্দ্রীয় ২১ নেতা সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিন, বরিশাল, চট্রগ্রাম, সিলেট ও রংপুর মহানগরের সভাপতি, সাধারান সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ একাধিক নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন বলে জানা যায়।

পদত্যাগকারী হাফেজ মু. ইমরান পদত্যাগের কারণ হিসাবে বলেন, লেবার পার্টি গঠনতন্ত্রের দোহাই দিয়ে জিম্মি স্টাইলে ছাত্রনেতাদের পরিচালনার প্রতিবাদ হিসেবেই নেতৃবৃন্দ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহন করেন।

হাফেজ মু. ইমরানের নেতৃত্বে, নেতৃবৃন্দ খুব শীর্ঘই বৃহৎ কোন ছাত্র সংগঠনে যোগদান করতে পারে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি