• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

কিছু পুলিশ অফিসারদের ভাব এরকম যে তারা বাদশা, জনগণ তাদের প্রজা: ডিএমপি কমিশনার

নিজস্ব সংবাদ দাতা / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

২৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

‘যেসব পুলিশ সদস্য নিজেদের বাদশা মনে করেন আর জনগণকে প্রজা মনে করেন, সেসব পুলিশ সদস্যদের দরকার নেই।থ- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম এসব কথা বলেছেন।

শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯থ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘বাদশাহী ভাব নিয়ে চলা পুলিশ সদস্যদের ডিএমপিতে থাকার দরকার নেই। পুলিশের পোশাক থেকে শুরু করে সবকিছু জনগণের ট্যাক্সের টাকায় হয়। তাই যেসব পুলিশ নিজেদের বাদশা আর জনগণকে প্রজা ভাবেন তাদের ডিএমপিতে চাকরি করার দরকার নেই।

তিনি বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় আমাদের মাথার টুপি থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত কেনা হয়। আমাদের সন্তানের লেখাপড়া থেকে শুরু করে আমাদের পেট চলা সবকিছু হয় জনগণের টাকায়। তারপরও আমাদের কিছু পুলিশ অফিসারদের ভেতরে ভাব এরকম যে তারা বাদশা, আর জনগণ তাদের প্রজা।থ

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি পরিষ্কার বলে দিতে চাই, এই বোধ নিয়ে ডিএমপিতে কেউ চাকরি করতে পারবেন না। প্রতিটি মানুষকে তাদের প্রাপ্ত সম্মান ও শ্রদ্ধা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন