• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বড়পুকুরিয়া কয়লা খনির নির্মানাধীন ছাদ ধসে নিহত ২ আহত কমপক্ষে ৭জন।

নিজস্ব সংবাদ দাতা / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

২৮ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী, দিনাজপুর : দিনাজ পুর বড়পুকুরিয়া কয়লা খনির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে ৭ জন।

আজ রোববার বিকাল সাড়ে চারটায় কয়লা খনির বিদ্যুতের সাবষ্টেশনের জেনারেটর রুমের নির্মান কাজ করছিলেন প্রায় ৫০জন শ্রমিক। কাজের একসময় নির্মানাধীন ভবনের ছাদটি ধসে পড়লে কর্মরত কিছু শ্রমিক চাপা পড়ে। ফায়ার সার্ভিসের কর্মিরা তাদের উদ্ধার করেন। এসময় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার বালিপাড়া গুচ্ছগ্রামের আকাশ ইসলাম ও পার্বতীপুর উপজেলার হামিদপুর চৌগাছি গ্রামের দেবুড়া রায়ের ছেলে প্রশান্ত রায়।

দিনাজপুর জেলা প্রশাসক নিহতদের ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করবেন বলে জানান। বড়পুকুরিয়া কয়লা খনির জিএম সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন ও তদন্তের ব্যবস্থা করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন