• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাপায় শিশু নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

২৮ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে জুডিশিয়াল ম্যাজিস্টেট এর মাইক্রোর চাপায় রোকসানা আক্তার নামে ২ বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার সকাল ১০ টায় শহরের টিএন্ডটি গেইট এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো.ইব্রাহিম জানান জানান,‘ সকালে বাড়ি পাশের রাস্তার উপর খেলছিল শিশু রোকসানা। এসময় ম্যাজিস্ট্রেটকে বাসা থেকে নিতে আসা গাড়িটি (ঢাকা-মেট্টো-চ-৫৩-১১-২২) শিশু রোকসানাকে চাপা দিলে ঘটনাস্থালে তার মৃত্যু হয়।

এক পর্যায়ে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রোকসানা টিএন্ডটি গেইট এলাকার শেখ ফরিদ বাদলের মেয়ে। চালকের অসতর্কতার কারণেই শিশু মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। চালককে পাওয়া যায়নি। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খাগড়ছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন