• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি

হোমনায় জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

১ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আ: হক সরকার :
“দক্ষ যুব গড়ছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যেগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে আত্মকর্মী যুব ও যুব মহিলাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে সেলিমা আহমাদ এমপি ছাড়াও বক্তব্য দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, সাংবাদিক এটিএম মোর্শেদুল ইসলাম শাজু,আক্তার হোসেন প্রমূখ।
পরে ১৬ জন যুব আত্মকর্মীর মাঝে ৬ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন