ঢাকা   ০৪:১৬:২৬ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় জাতীয় সমবায় দিবস উদযাপন ।

Reporter Name
  • Update Time : Saturday, November 2, 2019,
  • 227 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা :
কুমিল্লা মেঘনা উপজেলায় “বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা মেঘনা উপজেলায় জাতীয় সমবায় দিবস ২০১৯ উদযাপন করা হয়। আজ শনিবার উপজেলা অডিটোরিয়ামে এ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলার সমবায় অফিসের আয়োজনে র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি উপজেলা চত্বর হতে বিআরটিসি’র চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে আবার পুনরায় উপজেলা পরিষদের ভবনের সামনে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার তানভীর আহমদ। উপজেলা নির্বাহী অফিসার আফরোজা পারভীন সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কামাল উদ্দিন আরো উপস্থিত ছিলেন আব্দুল্লা আল মামুনসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি