• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দাউদকান্দিতে পিকআপভ্যান চাপায় মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

৩ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, দাউদকান্দি সংবাদদাতা :

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যান চাপায় নজরুল ইসলাম ভূঁইয়া (৬৭) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহত নজরুল ইসলাম গৌরীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।

বাদ আছর তাঁকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হবে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও পুলিশ জানায় সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিঘিরপাড় রাবেয়া সিএনজি পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান নজরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।

মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম সরকারের মৃত্যুতে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন